রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

শাহজাদপুরে করোনায় কলেজ শিক্ষিকার মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল (৫৩) মৃত্যুবরণ করেছেন।

তিনি আজ বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজবাড়ি জেলা সদর পৌর এলাকার সজ্জনকান্দা মহল্লার খন্দকার আবুল বাশারের মেয়ে এবং শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন বলেন, তাহিরা হাসান কাজল দীর্ঘদিন ধরে ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন এবং তার করোনা রিপোর্ট পজেটিভ আসে।

তার অবস্থার অবনতি হলে তাকে এক সপ্তাহ আগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেন।  

এদিকে তাঁর মৃত্যুতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com