মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে ঘরবাড়ি ভাঙ্গার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৩০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণের নামে কোন ধরণের ক্ষতিপূরণ ছাড়াই মানুষের ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম মানিক, ওমর ফারুক, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম, হাসান আলী, মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন কানুনের তোয়াক্কা না করে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জোরপূর্বক ভেকু ও বুলডোজার দিয়ে গরিব মানুষের বাড়ি-ঘর ভেঙ্গে দিচ্ছে।

তাই তারা এ বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com