বাংলা হেডলাইনস: আজ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু তুলনামুলকভাবে বেশ কম।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৩ জন। গতকাল করোনায় মৃত্যুবরণ করেছে ১৬ জন।
আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫.৫৭ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৪.৯০ শতাংশ। গত পরশু ৫.৬৬ ছিল শতাংশ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৮৬২ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট চার লাখ ৭১ হাজার ১২৩ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৮৯.৪৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৮৯.৪৮শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী ৪ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৩১ হাজার ৭৯২ টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭৬২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে আটজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১০ জন, রাজশাহী ১ জন, খুলনা ১ জন এবং রংপুর বিভাগে ১ জন ।