বাংলা হেডলাইনস: প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমী ছাড়া) চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বলে জাতীয় বার্তা সংস্থা বাসস আজ জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে ছুটি বাড়ানোর পর চলতি বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি ছিল। এবার সেই ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো।