শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

৮ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করে

  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

এতে পদ্মা নদীর উভয়ঘাটে আটকে পড়ে কয়েকশ যানবাহন। দুর্ভোগে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

সকাল ১০টায় কুয়াশার প্রকোপ কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ঘাটে আটকে পড়া যানবাহন পারাপার হতে কয়েক ঘন্টা সময় লেগে যাবে বলে ঘাট কর্তৃপক্ষ জানায়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্যরাতের পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকতে। রাত দেড়টায় এর তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে দেয়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়াঘাটে শতাধিক নৈশ কোচ ও তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক এবং দৌলতদিয়াঘাটে আরো দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে পড়েছে বলেও তিনি জানান।

আজ রবিবার সকাল ১০ টায় কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি পারাপার শুরু হয়। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহীবাস পারাপার করায় পণ্যবোঝাই ট্রাকের সারি আটকে থাকতে হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com