সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

ধুনটে চর কেটে বালু উত্তোলন করায় সাতজনকে কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের যমুনার চরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত সাতজনকে ১৫দিন করে কারাদন্ড দিয়েছে।

সোমবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এ সাজা দেন। এ সময় উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি লঞ্চ চালিত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলো ধুনট উপজেলার রাঁধানগর গ্রামের মৃত ফরিদ সরকারের ছেলে সুজাত আলী (২৩), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে জেলহক হোসেন (৩৫), বৈশাখী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে সুমন সরকার (৩২) ও পারলক্ষিপুর গ্রামের ফজর আলীর ছেলে মহাব্বত আলী (৩২)।

আরও রয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিলসারা গ্রামের আসির উদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫০),  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া গ্রামের আজাহার মন্ডলের ছেলে ঠান্ডু মন্ডল (৩৫) ও বেড়িপোটল গ্রামের শরিফুল ইসলামের ছেলে হোসেন আলী (২৫)।

আদালত সূত্র জানায়, ভান্ডারবাড়ির যমুনা নদীর চরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানে অভিযান চালয়ে পুলিশের সহযোগিতায় সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় ৪টি লঞ্চ চালিত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিন করে কারাদন্ড দেন। জব্দ করা সরঞ্জামের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, কারাদন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com