শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

গাজীপুর সিটির সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাবে: মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: প্রাথমিক পর্যায়ে সরকার নির্দেশিত ১৫ ক্যাটাগরির গুরুত্বপূর্ণ পেশার মানুষকে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে নগরের সকল নাগরিককে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে।

সবাইকে বিনামূল্যে দেয়া হবে এই ভ্যাকসিন। এ বিষয়ে সরকারের নির্দেশনা মেনে তালিকা তৈরীর কাজ আজ থেকে শুরু হচ্ছে।

এ জন্যে সিটির সংশ্লিষ্ট স্বাস্থ্য অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে।

মঙ্গলবার গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাস ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে বিশেষ সভা শেষে নগর মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিফিংকালে এই তথ্য জানিয়েছেন।

এর আগে সিটি কর্পোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান, জিএমপি উপ-কমিশনার জাকির হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ড কাউন্সিলর, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় ভ্যাকসিন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে নগরবাসীর সহযোগিতা চেয়ে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ভ্যাকসিন দেয়া হবে বিনামুল্যে। ভ্যাকসিন বাবদ কোন ধরণের অর্থ যাতে কেউ লেনদেন না করে।

সকলের স্বাস্থ্য সুরক্ষার জন্যে এবং করোনামুক্ত রাখতে প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, গণমাধ্যমের লোকজনসহ নগরের ৫৭টি ওয়ার্ডের সকল মানুষ যাতে এই ভ্যাকসিন পায় তা নিশ্চিত করা হবে।

এটা নিয়ে যাতে কেউ কোন প্রোপাগান্ডা না করে। সরকারের নিয়ম-নীতি এবং স্বাস্থ্যবিধি মেনেই এটা করা হবে। মানুষ যাতে তালিকাভুক্ত হতে এবং সেবা পেতে কোন ধরণের ভোগান্তিতে না পরেন সেজন্যেই এই অফিস ২৪ ঘন্টা খোলা থাকবে।

মেয়র বলেন সরকারের অনুমতি পেলে তিনি ব্যক্তিগত ভাবে প্রয়োজনে দেশের বাইরে থেকে ভ্যাকসিন এনে নগরবাসীকে বিনামূল্যে দিতে যা যা করণীয় তিনি তাই করবেন। অনলাইনভিত্তিক এবং ম্যানুয়েল পদ্ধতি দুভাবেই তালিকা তৈরি করে সবার ভ্যাকসিন নিশ্চিত করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com