বাংলা হেডলাইনস: দেশে আজ করোনা ভাইরাসে আক্রান্ত কম কিন্তু মৃত্যু গতকালের চেয়ে বেশি।
আজ বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে করোনায় আক্রান্তও হয়ে কোন মৃত্যু নেই।
আজ মঙ্গলবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৪.৬৫ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৫.৪৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২০ জন। গতকাল করোনায় মৃত্যুবরণ করেছে ১৬ জন।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৭ হাজার ৯৪২ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং মহিলা ৬ জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭ টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৭০২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ২৯ হাজার ৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮২ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৭ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ৮৯.৫৬ শতাংশ ।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৫১ থেকে ৬০ বছরের পাঁচ জন এবং ৬০ বছরের উপরে পনের জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ২ জন এবং খুলনা বিভাগে ১ জন ।