শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

৯৯৯ নম্বরে ফোন দিয়ে কুকুর উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৮৯ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী মহল্লায় নির্মাণাধীন বাড়ির কূপ থেকে একটি কুকুরকে উদ্ধার করা হয়েছে। কুকুরটি উদ্ধারে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়া হয়।

এ ফোনের পরিপ্রেক্ষিতে ওই কূপ থেকে কুকুরটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বেলকুচি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান সোমবার দুপুরে ওই মহল্লার প্রফেসর রফিকুল ইসলাম খানের নির্মাণাধীন বাড়ির কূপে কুকুরটি পড়ে যায়। স্থানীয়রা কুকুরটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেয়া হয়।

এ ফোনের পরিপ্রেক্ষিতে বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিশেষ চেষ্টা চালিয়ে ওই কূপ থেকে কুকুরটি উদ্ধার করা হয় বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com