রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রচন্ড শীতে চরম দুর্ভোগে কুড়িগ্রামবাসী

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উপর দিয়ে উত্তরীয় হিমেল হাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কুড়িগ্রামের মানুষ। ঘন-কুয়াশার সাথে হিমেল হওয়া বাড়িয়ে দিয়েছে কনকনে ঠান্ডার মাত্রা। দিনের বেশিরভাগ সময় সুর্যের দেখা মিলছে না।

নিম্ন আয়ের ও দিন মজুর শ্রেনীর মানুষজন খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন হতদরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধরা। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ঠাণ্ডাজনিত রোগে।

কুড়িগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রচন্ড শীতে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে।কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়ায় ১৯ জন এরমধ্যে শিশুর সংখ্যা বেশী, শিশু ওয়ার্ডে নিমোনিয়া সহ অন্যান্য রোগে ৫৭ জন ভর্তি হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিমোনিয়ায় ১০ জন ও ডায়রিয়ায় ২০ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

এ অবস্থায় সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবি মানুষেরা। এতে করে কিছুটা বিলম্বিত হয়ে পড়ছে বোরো আবাদ।

স্থানীয় কৃষি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র জানায়, জেলার উপর ঘন কুয়াশার মেঘ থাকায় সুর্য্য উত্তাপ ছড়াতে পারছে না। আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com