বাংলা হেডলাইনস: নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।
আজ বুধবার স্থানীয় সময় বেলা ১১ : ৪৮ টায় আর বাংলাদেশ সময় রাত ১০: ৪৮ মিনিটে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল চত্বরে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৭৮ বছর বয়সী জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমালা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করানো হয়।
জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি হোয়াইট হাউজ ছেড়ে বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বিমানে চরে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হন।
শপথ অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডিগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে শপথ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ২৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়।