রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শপথ নিলেন জো বাইডেন

  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৯৬০ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস: নজিরবিহীন নিরাপত্তার মধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন।

আজ বুধবার স্থানীয় সময় বেলা  ১১ : ৪৮ টায়  আর বাংলাদেশ সময় রাত ১০: ৪৮ মিনিটে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল চত্বরে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৭৮ বছর বয়সী জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমালা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করানো হয়।

জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত না হয়ে তিনি হোয়াইট হাউজ ছেড়ে বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে বিমানে চরে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হন।

শপথ অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও সাবেক ফার্স্ট লেডিগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে শপথ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ২৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com