সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এলাকা থেকে ১৫০১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো লালমনিরহাট এলাকার মো: হোসেন আলীর ছেলে সেলিম ও নরসিংদীর জেলার চরসিন্দুর এলাকার মৃত ছাত্তার মিয়ার ছেলে মো: কাওসার মিয়া।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়াল বাথান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাদক কারবারি সেলিম ও কাওসার মিয়াকে গ্রেফতার করে তাদের হেফাজতে একটি কাভার্ড ভ্যানে ভর্তি ১৫০১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধ কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান রাসেল শেখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com