মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

খুলনার শেরে বাংলা রোডে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা সড়ক বিভাগ মহানগরীর শেরে বাংলা রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ আবার অভিযান শুরু করেছে।

সড়ক বিভাগের সহকারী সিনিয়র সচিব এবং স্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সওজ কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, রোববার থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মোট ২২৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে যা পর্যায়ক্রমে ভাঙা হবে।

এরআগে (১৭ জানুয়ারি) ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ওইদিন শের এ বাংলা রোড চার লেনে উন্নতকরণ প্রকল্পের কাজ উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

নগরীর বঙ্গবন্ধু চত্বর (ময়লাপোতা মোড়) থেকে গল্লামারী হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করতে কাজ করছে খুলনা সড়ক বিভাগ।

মোট প্রকল্প ব্যয় ১০০ কোটি টাকা। এর মধ্যে সড়ক সম্প্রসারণে ৮০ কোটি ৭৮ লাখ টাকার কার্যাদেশ দেয়া হয়েছে মাহাবুব ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com