সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিপিএল

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৭০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবল খেলা বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী দিনে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।

গাজীপুরে এই প্রথম উৎসবমুখর পরিবেশে (বিপিএল) ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াবিদ ও বিভিন্নস্তরের লোকজন জড়ো হয়ে উপভোগ করেন।

প্রিমিয়ার লীগের প্রথম দিনে খেলায় অংশগ্রহণ করেন উত্তর বারিধারা ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লি:। ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বারিধারার রোমাঞ্চকর লড়াই উপভোগ করেছেন ফুটবল প্রেমীরা। ব্রাদার্স ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে।

খেলা উপভোগ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ঢাকার বাইরে-এই ধরনের ফুটবল প্রতিযোগিতা ফুটবলে জাগরণ সৃষ্টি ও নতুন নতুন খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে। আগামী দিনে দেশের ফুটবল আরো দূর এগিয়ে যাবে।

সালাম মুর্শেদী বলেছেন, প্রথম দিন বলে এমন হয়েছে, ভবিষ্যতে এই স্টেডিয়ামের নানামুখী উন্নয়ন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এবং এএফসির গাইডলাইন মেনেই পেশাদার লিগ অনুষ্ঠিত হবে।

প্রথমদিনের এই খেলায় তিনবার এগিয়ে যায় ব্রাদার্স। তিনবারই সমতায় ফেরে উত্তর বারিধারা। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১ তম মিনিটে শফিকুল ইসলাম শফির কোনাকুনি শটে এগিয়ে যায় আগের তিন লিগ ম্যাচ হেরে আসা ব্রাদার্স।

৭৪তম মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। ৮৫তম মিনিটে উজবেকিস্তানের ডিফেন্ডার ফুরকাত জনের শটে ফের এগিয়ে যায় ব্রাদার্স।

দুই মিনিট পর উজবেকিস্তানের আরেক মিডফিল্ডার ইভজেনির গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। ৮৮তম মিনিটে স্যামসন ইলিয়াসুর গোলে জয়ের আশা জেগেছিল ব্রাদার্সের।

কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জুয়েল মল্লিক লক্ষ্যভেদ করলে ড্রয়ে শেষ হয় ম্যাচ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com