বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

রেল স্টেশনে পাওয়া শিশু রফিকুলের দায়িত্ব নিলেন ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৮০ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন, বাংলা হেডলাইনস নওগাঁ: মা-বাবা হারা ১০ বছরের আলোচিত রেল স্টেশনে পাওয়া সেই শিশু রফিকুল ইসলামকে লালন-পালন করার জন্য দায়িত্বভার নিলেন নওগাঁর রাণীনগরের গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে ও সম্মতিতে গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান শিশুটির দায়িত্বভার গ্রহন করেন।

শিশু রফিকুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত বাদেশ মন্ডলের ছোট ছেলে। সে দ্বিতীয় শ্রেণীতে লেখা-পড়া করে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন জানান, গোনা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান শিশুটিকে লালন-পালন করার জন্য ইচ্ছে পোষণ করেন।

পরে শিশু রফিকুলের পরিবারের লোকজনের উপস্থিতিতে ও সকলের সম্মতিতে রফিকুলকে লালন-পালন করার জন্য সাময়িকভাবে ইউপি চেয়ারম্যান হাসানকে দায়িত্বভার দেওয়া হয়েছে।

শিশুটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করাসহ তার খোঁজ খবর নেওয়া হবে।

ইউএনও আরো জানান, গত শনিবার রাতে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে স্টেশনে শিশু রফিকুলকে পাওয়া যায়।

রোববার দুপুরে সেখানকার স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এসএম হেলাল খন্দকার শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যান।

পরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিষয়টি অবগত করেন। তারপর বুধবার শিশু রফিকুলকে রাণীনগরে নিয়ে আসা হয়।

গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান বলেন, শিশুটির মা-বাবা কেউ বেঁচে নেই। বড় ভাই ও ভাবির কাছে থাকতো। তাদের অভাবের সংসার বড় ভাইটিও শারীরিকভাবে অক্ষম। তাই শিশু রফিকুলকে লালন-পালন করার দায়িত্বভার আমি নিয়েছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com