মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

সিরাজগঞ্জে পুলিশের অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গাঁজাসহ ১৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশের পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার লিখন (৪০), ইমরান শেখ (৩০), শহিদুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার শাহিন (২৫), বাপ্পী (৩০), সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের আমিন শেখ (৪৮), শিবনাথপুর গ্রামের মুর্শিদুল সেখ (৩৪), বাবলু মিয়া (৪২), সাইদুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম (৪৫), পশ্চিম মোহনপুর গ্রামের শিহাব উদ্দিন (৩০), রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী গ্রামের মাহমুদুল হাসান (৪২), ফরিদুল ইসলাম (২২), নূরনবী (৩৩) ও মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে (৫০) গ্রেফতার করা হয়।

ওসি (ডিবি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সুপার হাসিবুল আলমের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল ওই ৩ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ১৪ জুয়াড়ির কাছ থেকে নগদ ২৬ হাজার ৪৫০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী নজরুল ইসলামের কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com