মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৬।

আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস।

এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৬ খুলনার উপ-অধিনায়ক মেজর আনিস। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম বৃহস্পতিবার সকাল ৬ টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তিনজনকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৬ টা সীল করার বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা হবে।

আটকৃতদের র‍্যাব-৬’র সদর দপ্তরে আনা হয়েছে।

তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com