শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট

টাঙ্গাইল পৌরনির্বাচন।। বিএনপি’র মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এই ইশতেহার ঘোষণা করা হয়।

মাহমুদুল হক সানু নির্বাচনী ইশতেহার ১৪ টি অঙ্গীকারের কথা উল্লেখ করেন। তারমধ্যে অন্যতম হচ্ছে পৌর প্রশাসনকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, জনমুখী, ত্বরিৎকর্মা, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক পৌরসভা হিসেবে গড়ে তোলা ও এলাকাভিত্তিক সমাজে বয়োজ্যেষ্ঠদের নেতৃত্বে সকল প্রকার অসামাজিকতা, মাদক, সন্ত্রাস নির্মূল ও নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা।

ইশতেহারে আরও রয়েছে পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে আধুনিক বর্জ্যব্যবস্থাপনা প্রবর্তন করা-যেখানে বর্জ্য হতে জ্বালানী হিসেবে বায়োগ্যাস ও জৈব সার তৈরি করার ব্যবস্থা নেয়া, পৌর এলাকার সর্বত্র জলাবদ্ধতা ও পয়:নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেন নির্মাণ করা, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার প্রবাহকে নিশ্চিত করা, পৌরবাসীর জন্য উন্নত ও আধুনিক গণশৌচাগার স্থাপনের ব্যবস্থা নেয়া।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন মাহমুদুল হক সানু। এ সময় মাহমুদুল হক সানুর মা মাহমুদা খাতুন, বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com