বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাক ও অটোরিক্সা সংঘর্ষে এক যাত্রী সুমন সরকার (৪০) ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় অটোড্রাইভার মজিবুর রহমান(৫৫) আহত হয়েছেন। নিহতের বাড়ি বরগুনার আমতলী এলাকায়।
তার নানার বাড়ি কাপাসিয়া উপজেলার দস্যুনারায়নপুর গ্রামে । শুক্রবার সকালে কাপাসিয়া থেকে বাজার করে নানার বাড়ি আসার পথে কাপাসিয়া শ্রীপুর রোডের কাপাসিয়া মধ্যপাড়া নামক স্থানে ড্রামট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই মারা যায় বলে জানা যায়।
কাপাসিয়া থানার ওসি আলম চাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে ময়নাতদন্ত করাতে।