বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ দেশে করোনায় ৭ জন মৃত্যুবরণ করেছে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে আজ শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জন মৃত্যুবরণ করেছে যা সাম্প্রতিক সময়ে কম । গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জন মৃত্যুবরণ করেছে।   

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮০৯৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩.৭৬ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ৩.৩৬ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ১ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ লাখ ২৭ হাজার ৪১৩ টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪১১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৭৮ হাজার ৯৬০ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৬২ শতাংশ। গতকালও করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৬২ শতাংশ ।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে পাঁচ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম ২ জন, খুলনা ১ জন এবং রাজশাহী বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com