শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে পৌঁছেছে করোনার ভ্যাকসিন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি : বেক্সিমকো ফার্মার তত্ত্বাবধানে কুড়িগ্রামে ৬০ হাজার ডোজ করোনার টিকা এসে পৌঁছেছে।

রবিবার দুপুর ২টার দিকে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের টিকা সংরক্ষণাগারে পৌঁছায় এই টিকা।

বেক্সিমকো ফার্মার সেলস, ইন্টেলিজেন্স ও মনিটরিং ইউনিটের সদস্য রাশেদুল ইসলাম জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এই টিকা বুঝিয়ে দেন। টিকা গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নিধার্রিত অ্যাপসের মাধ্যমে টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে তাদের টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com