শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনার টিকা পৌঁছেছে টিকা প্রদান শুরু ৭ ফেব্রুয়া‌রি

  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৯২ দেখা হয়েছে
ফটো সংগৃহীত।

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ক‌রোনা ভাইরা‌সের প্রতি‌ষেধক টিকা আজ রবিবার দুপুরে পৌঁ‌ছে‌ছে। ১৬ হাজার ৮০০ ভয়া‌লে ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা র‌য়ে‌ছে।

আগামী ৭ ফেব্রুয়া‌রি খুলনায় টিকা দেয়া শুরু হ‌বে। শুরুতে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। তারপর সম্মুখসারির যোদ্ধা এবং প্রাধিকারের তালিকা অনুযায়ী টিকাদান শুরু হবে। যারা টিকা দেবেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে থাকবেন তা‌দের প্রশিক্ষণ চল‌ছে।

খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় আজ ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা খুলনায় পৌঁছে‌ছে। টিকা সংরক্ষণ করা হ‌চ্ছে নগরীর স্কুল হেলথ ক্লি‌নি‌কে। এখানে ১৩টি ও নয়টি উপজেলায় ১৭টি আইএলআরে টিকা সংরক্ষণ করা হচ্ছে।

ই‌তিম‌ধ্যে টিকা ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হ‌য়ে‌ছে।

এদিকে, টিকা দেয়ার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রথমধাপে নগরীর সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে করোনার টিকা দেয়া হবে।

আর উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদানকারী টিমে দুইজন টিকা প্রয়োগকারী ও ৪ জন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com