মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কুড়িগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে প্রেম করে বিয়ে করা অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রাসেল বাবু নামের এক ব্যাক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

তবে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছেন।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এর আদালত এ রায় প্রদান করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবি এডভোকেট ফখরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার ৩ মাস পর ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন একই উপজেলার দক্ষিণ পাথরডুবি গ্রামে বাপের বাড়িতে চলে আসে।

এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে এসে অবস্থান নেয় স্বামী রাসেল বাবু। শ্বশুর বাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সাথে স্বামী রাসেল বাবুর কথা কাটাকাটি শুরু হয়।

এর এক পর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com