সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে দলবেঁধে মঞ্চ শিল্পীকে ধর্ষণের ঘটনায় পাঁচজন গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাশিমপুরে দল বেঁধে এক তরুণী মঞ্চশিল্পীকে ধর্ষণের অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া যুবকদের আদালতে চালান করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিপুর থানার ওসি মাহবুব এ খোদা জানান, নগরের কোনাবাড়ী থানা আরামবাগ এলাকায় বসবাসকারী এক তরুণীকে স্টেজ প্রোগ্রাম এ অংশগ্রহণের কথা বলে কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার রাসেল তালুকদারের বাসায় নিয়ে যায় গত ৩১ জানুয়ারি রাতে।

সেখানে নিয়ে রাতভর পাঁচ জনে মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় গত রাতে অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে রাসেল তালুকদার, জাহাঙ্গীর আলম, সুমন মিয়া, জহির উদ্দিন ও সাহাবুল ওরফে আইজুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মামলার বিবরণে জানা যায়, গাজীপুর মহানগর এলাকায় কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ বর্ষা ডেঙ্গা এলাকার আসামি রাসেল-এর টিনশেড বাসায় ১৬ বছর বয়সের ওই তরুণীকে ধর্ষণ করা হয়।

ঘটনার রাত সাড়ে দশটায় কিশোরগঞ্জ জেলার বাসিন্দা কোনাবাড়ী থানার আমবাগ পূর্ব পাড়ায় বসবাসরত ভিকটিমকে স্টেজ পারফরম্যান্স এর কথা বলে নেয়া হয়।

থানার সারদাগঞ্জ ও লিয়াকৎ মার্কেট এলাকার জাহাঙ্গীর আলম(২৩), একই এলাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার খৈলসিন্দু গ্রামের বাসিন্দাসুমন মিয়া (২৭), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ভদ্রাসন গ্রামের রাসেল তালুকদার( ৩৫), নওগাঁ জেলার আত্রাই থানার সমস পাড়া গ্রামের জহির উদ্দিন( ৩২), রংপুর জেলার হারাগাছা থানার গোফরটারী গ্রামের বাসিন্দা সাহাবুল পালাক্রমে ধর্ষণ করে।

অভিযুক্ত রাসেল ভিকটিমকে স্টেজ প্রোগ্রাম এ অংশগ্রহণের কথা বলে ঘটনাস্থলে বাসায় নিয়েছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com