বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছে। গতকালও করোনায় আক্রান্ত হয়ে ১৩ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮১৭৫ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৩.১৮ শতাংশ। নমুনা পরীক্ষা বিবেচনায় গতকাল করোনা শনাক্তের হার ছিল ২.৯২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬১১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৮১ হাজার ৯১৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৮৯.৭৪ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৭০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৫ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৮ হাজার ৯০৭ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন এবং ৬০ বছরের উপরে নয় জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৭ জন, চট্টগ্রামে ৪ জন, রাজশাহী ১ জন ও সিলেট বিভাগে ১ জন ।