শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় করোনা ভ্যাকসিন প্রদান শুরু হচ্ছে আগামীকাল।। প্রথম নেবেন মেয়র

  • আপডেট টাইম : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মহানগরে ১৩টি এবং প্রত্যেক উপজেলায় তিনটি হিসাবে মোট ৪০টি কেন্দ্রে করোনাভাইরাস ভ্যাকসিন (টিকা) প্রদান আগামীকাল রবিবার শুরু হচ্ছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মেডিকেল কলেজ কেন্দ্রে সকাল ১০টায় নিজে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এক প্রেস ব্রিফিং এ এসকল তথ্য জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন

প্রেস ব্রিফিং এ আরও জানানো হয় যে খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে, যার মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৯৬০ ডোজ।

ইতোমধ্যে সকল কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া হয়েছে। মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিমকে ইত্যেমধ্যে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে।

প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার কাজ করবে।

প্রতিটি কেন্দ্রে একশত ৫০ জন হিসাবে দিনে ছয় থেকে সাড়ে ছয় হাজার জনকে টিকা দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com