বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গাজীপুরে করোনার টিকা প্রদান শুরু

  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে শুরু হয়েছে করোনার টিকা (ভ্যাকসিন) প্রদান কার্যক্রম।

জেলা শহরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে টিকা নেন জেলা সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান।

এরপর টিকা নেন হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ হাফিজ উদ্দিন। প্রথম দিনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, পুলিশসহ প্রথম সারির করোনা যোদ্ধারা টিকা নেন।

এর আগে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সিটির প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার খায়রুজ্জমান বক্তব্য রাখেন। পরে ফিতা কেটে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com