সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে বিএনপি’র বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : বিএনপির চেয়ারপার্সান খালেদা জিয়ার কারাবন্দীর তৃতীয় বর্ষপূর্তিতে গৃহবন্দী থেকে সম্পূর্ণ মুক্তির দাবিতে এবং আবারো একটি মামলায় তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নুর নেতৃত্বে রোববার দুপুরে নগরীর শিববাড়ি-শিমুলতলী সড়কের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় মিছিল এবং সমাবেশ করেন নেতাকর্মীরা।

মিছিল শেষে বিএনপি নেতা আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় সাবেক কাউন্সিলর খায়রুল আলম বিএসসি, তাজুল ইসলাম মিল্টন, মহানগর তাঁতী দলের সভাপতি তাজউদ্দিন তাজু, খান জাহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, ইমরান হোসেন আরিফ, মোনায়েম খন্দকার প্রমূখ বক্তব্য রাখেন।

অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করে বক্তাগণ তারেক রহমানের বিরুদ্ধে ‘সাজানো’ রায়েরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com