রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।

আজ সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউ এইজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, আব্দুল গনি আল রুহী, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ  অংশ নেয়।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে।

এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাধা দেয়। দ্রুতই সেখানে দুটি পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com