বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সুস্থতার ঊর্ধ্বাভিমুখী হার অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনা থেকে সুস্থতার হার ৯০.০১ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৯.৯৪ শতাংশ এবং পরশু ছিল ৮৯.৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭১৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৮৫ হাজার ২৯০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছে। গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮২৩৯ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৫৯ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ২.৬৭ শতাংশ এবং পরশু ছিল ২.৩০ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮৮ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৯৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ লাখ ৯২ হাজার ২৪১ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে সাত জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম ১ জন, রংপুর ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন।