বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জন মৃত্যুবরণ করেছে। মৃতদের মধ্যে ৭ জনই ষাটোর্ধ্ব বয়সের।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮২৪৮ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ করোনা থেকে সুস্থতার হার ৯০.০৭ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.০১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৮৫ হাজার ৯৭১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৬৫ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ২.৫৯ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৩৯ হাজার ৫৭১ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৮ হাজার ১৭ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে সাত জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম ২ জন, খুলনা ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন।