বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামে মোশারফ হোসেন নামের এক কৃষকের একটি গাভী ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করছেন।
গাভীর মালিক মোশারফ হোসেন জানান, গাভীটি তিনি স্থানীয় হাট থেকে ক্রয় করেছিলেন। কয়েকদিন আগে তার গাভীটি একটি বাছুর প্রসব করে। প্রসবের সময় বাছুরটির ৬টি পা বেড়িয়ে আসতে দেখে তিনি ভয় পেয়ে যান। গাভীটির এটিই প্রথম বাছুর।
গ্রামবাসী এটিকে একটি অলৌকিক বলে দাবি করেছেন।
এদিকে জেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. মো. আখতারুজ্জামান ভূঁইয়া বলেন, গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরণের বাছুরের জন্ম হতে পারে ।
তবে এ ধরণের ঘটনা সচরাচর দেখা যায় না বলেও তিনি মন্তব্য করেন। বর্তমানে গাভী ও বাছুরটি সুস্থ্ রয়েছে।