শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

যারা করোনার টিকা বিষয়ে জানেনা তারাই সমালোচনা করে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রনে আছে বলেই সব কিছু স্বাভাবিকভাবে চলছে। আর নিয়ন্ত্রণটা এমনি এমনি হয়নি। কোন যাদুমন্ত্র দিয়ে নয়- অনেক খাটা খাটুনি করে করোনার নিয়ন্ত্রণ আনা হয়েছে যারা এই বিষয়ে জানেনা তারাই সমালোচনা করে।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নক‌ল্পে ভ‌বিষ্যত কর্মপ‌রিকল্পনা বিষ‌য়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরো বলেন, আমাদের দেশে সংক্রমনের হার এখন ২ থেকে ৩ পারসেন্টের মধ্যে ভ্যারি (উঠানামা) করছে। আর মৃত্যুর হার একেবারেই কম। সুস্থতার  হার এখন ৯০ ভাগ।

সুস্থ্ থাকতে হলে টিকা নিতে হবে। করোনার ঔষধ এখনো বের হয়নি। তবে যেহেতু ভ্যাকসিন বের হয়েছে। বাংলাদেশ হলো পৃথিবীর ২০০টি দেশের মধ্যে ৬নম্বর দেশ যে ভ্যাকসিন দিচ্ছে। গরীব রাষ্ট্র হলেও আমরা বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি।

সভায় পৌর মেয়র মো: রমজান আলীর সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন জেলা প্রশাসক এস,এম ফের‌দৌস, পু‌লিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা জজ‌কোর্ট পি‌পি আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com