বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ইউনিয়ন দুযোগ বিষয়ক কমিটির সদস্যরা অংশ নেয়।
শনিবার সকাল ১০ টায় মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষকসহ প্রতিটি ইউনিয়নের ২৫ জন করে মোট ২৫০জন কমিটির সদস্য প্রশিক্ষন গ্রহণ করেন।
এসময় কোর্স পরিচালক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনার উপ-পরিচালক (প্রশিক্ষণ) নিতাই দে সরকার, মানিকগঞ্জ জেলার ত্রাণ ও সহকারী পরিচালক মো: আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মাহাবুব আলম, নারায়ণগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: রেজাউল করিম, গাজীপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: ইসমাইল হোসেনসহ জেলার দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপি প্রশিক্ষণে বন্যা, অগ্নিকান্ড, ঝড়, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার বিষয়ে সদস্যদের অবহিত করা হয়।