বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মৃত্যুবরণ করেছে।গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮২৮৫ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ৩.১৫ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৯০.১৭ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৪১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৮৭ হাজার ৮৭০ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৩৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬২ হাজার ২৫৪ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের একজন এবং ৬০ বছরের উপরে আট জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক ঢাকা ৭ জন, চট্টগ্রাম ১ জন, রাজশাহী ১ জন, খুলনা ১ জন এবং সিলেট বিভাগে ১ জন ।