রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

মানিকগঞ্জে নবীন বাহিনীর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নবীন বাহিনীর প্রধান নজরুল ইসলাম নবীন কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, ভূমি দখল ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ দুপুরে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মানববন্ধনে ভূক্তভোগী মনোয়ার হোসেন মন্টু, রাশেদ আলী, সুফিয়া বেগম, বিল্টু মিয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকার রফিকুল ইসলামের ছেলে নজরুল ইসলাম নবীন কিছু সহযোগীদের সাথে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তার অপকর্মের প্রতিবাদ করায় অনেকেই তার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন।

বক্তারা আরো বলেন, নবীন জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হয়ে কালো টাকার মালিক হয়েছে। সম্প্রতি অবৈধভাবে জমি দখলে বাঁধা দেওয়ায় তার হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন স্থানীয় মনোয়ার হোসেন মন্টুসহ কয়েকজন।

জমি দখলে বাধা দেওয়া মন্টুসহ কয়েকজন তাদের হামলারও শিকার হন। নবীন বাহিনী হামলা করে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এব্যাপারে অভিযুক্ত নজরুল ইসলাম নবীন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com