বাংলা হেডলাইনস: দেশে ৩ শতাংশের নিচে করোনাভাইরাসে আক্রান্তের হার অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৬৭ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২.৬৮ শতাংশ। পরশু শনাক্তের হার ছিল ৩.১৫ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৩ জন। পরশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৩১৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৪৩ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪১ হাজার ৮৭৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৯০.২৯ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.২৫ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৬৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৮৯ হাজার ২৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৪ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৯৩ হাজার ৬৫৪ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের চারজন, ৫১ থেকে ৬০ বছরের চারজন এবং ৬০ বছরের উপরে আটজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক ঢাকা ১২ জন, চট্টগ্রাম ১ জন, খুলনা ১ জন এবং রংপুর বিভাগে ২ জন ।