শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী ও মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম  গত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনেই অবস্থান করছিলেন।

বৃহষ্পতিবার রাতে অসুস্থবোধ করায় রাত সাড়ে ৯ টার দিকে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা ভাল আছে বলে তিনি জানান।

গত চার পাঁচ দিন আগে সেখ সালাহউদ্দিন জুয়েল এর জ্বর হয়। তারপর সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন।

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল এর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল নেতৃবৃবন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ, তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com