বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শুক্রবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন মৃত্যুবরণ করেছে। গতকাল করোনায় ১৫ জন মৃত্যুবরণ করেছে। গত পরশু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৩৩৭ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৮৫ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২.৬৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪০৬ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪২ হাজার ৬৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৯০.৩৮ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.৩৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৩৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৯০ হাজার ৪৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৬ জন পুরুষ এবং ২ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৩২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ২২ হাজার ৪৮৯ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের একজন, ৫১ থেকে ৬০ বছরের দুইজন এবং ৬০ বছরের উপরে চারজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা ৪ জন, চট্টগ্রাম ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন।