মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

গাজীপুরের নারী কাউন্সিলরের একদিনের রিমান্ড

  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিউটি পার্লারে এক কিশোরীকে আটকে রেখে যৌন কাজে বাধ্য করার অভিযোগে গ্রেফতারকৃত মহিলা কাউন্সিলর রোকসানা আহম্মেদ রোজির (৪০) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালতের বিচারক।

এর আগে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-১ তাকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করে।

শনিবার গাজীপুর মহানগরের বাসন থানার এস আই সাখাওয়াৎ হোসেন ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে।

বাসন থানার ওসি কামরুল ফারুক জানান, মামলা দায়েরর পর অপর আসামি নূরুল হককে গ্রেপ্তার করা হয়।

মামলার প্রধান আসামি গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহম্মেদ রোজী (৪০)। মামলায় আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারী কাউন্সিলর রোকসানা আহম্মেদ রোজী চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিং মলে তার পরিচালিত ‘আনন্দ বিউটি পার্লার’- এ মামলার বাদী কিশোরীকে চাকরি দেন।

কিছু দিন পর প্রায় ৩ মাস আগে ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে এক বাসা ফ্ল্যাট ভাড়া নেন এই নারী কাউন্সিলর। সেখানে রেখে ওই কিশোরীকে দিয়ে বিউটি পার্লারের কাজ করানো হতো। পাশাপাশি তাকে ‘কাজের মেয়ে’ পরিচয় দিয়ে ঘরে বিভিন্ন কাজ করানো হতো।

এজাহারে আরও বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি নুরুল হকের সহযোগিতায় প্রধান আসামি ওই ফ্ল্যাটে তাকে দিয়ে যৌনকর্মীর কাজ করতে বাধ্য করেন।

একাধিকবার নারী কাউন্সিলরের বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে রেখে এসব কাজ করতে বাধ্য করা হয়। 

পরে গত মঙ্গলবার সকালে কৌশলে পালিয়ে গিয়ে বাসন থানায় মামলা করেন ওই কিশোরী। মামলার হওয়ার পর থেকে মহিলা কাউন্সিলর রোকসানা আহম্মেদ রোজি পলাতক ছিলেন।

এ বিষয়ে গাজীপুর মহানগরীর বাসন থানায় মঙ্গলবার ওই কিশোরী বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আক্তার রোজি (৪০) কে প্রধান আসামি এবং অপর ২জনের নাম উল্লেখ করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন রোজি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com