বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

ভূরুঙ্গামারীতে বাঁশঝাড়ে সদ্যপ্রসূত কন্যা সন্তানকে ফেলে পালালেন মা

  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে সন্তান প্রসব করে বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে গেছেন এক মা জননী।

হাসপাতাল সুত্রে জানা গেছে গত শুক্রবার মোছা: খাদিজা খাতুন (৩৫) নামে এক গর্ভবতী মহিলা সন্তান প্রসব জনিত কারণে হাসপাতালে ভর্তি হন।

হাসপাতালে ভর্তি রেজিষ্টার অনুযায়ী খাদিজা খাতুন উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। যদিও ঐ গ্রামে অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত খাদিজা খাতুন এবং তৌহিদুল ইসলাম নামে কোন দম্পতির খোঁজ পাওয়া যায়নি। 

ভর্তির পর শনিবার সকাল ৮.৩০ মিনিটে ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান প্রসব করে খাদিজা খাতুন তার নাম রাখেন সুবর্ণা। অজ্ঞাত কারণে প্রসবের পর হাসপাতাল থেকে কোন ছাড়পত্র না নিয়েই সন্তানসহ পালিয়ে যান মা।

পরে হাসপাতালের পিছনের একটি বাঁশঝাড়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে আবারও হাসপাতালে ভর্তি করায়। শিশুটি বর্তমানে হাসপাতালের  গাইনী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এস এম সায়েম জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আমি পুলিশকে অবহিত করেছি। শিশুটির প্রকৃত পরিচয় পাওয়া না গেলে সরকারী নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com