মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরে শহীদ দিবস পালন

  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। 

একুশের প্রথম প্রহরে গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, মেট্রোপলিটন ও জেলা পুলিশ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির,  জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ। 

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। 

কর্মসূচিতে কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলাম ও ড. মো. শাহজাহান কবীর উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল সভাকক্ষে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সম্মামনা, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. জাকির হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীনা পারভীন, ভাষা সৈনিক আলাউদদীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, আইনুদ্দিন বরকত প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com