মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

খুলনায় একটা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮০ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় ভাড়ায় মোটরসাইকেল চালক আছমাউল মোড়ল ওরফে জীবন (২৮) হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ (সোমবার) দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার এ রায় ঘোষণা করেন। নিহত আছমাউল মোড়েল ডুমুরিয়ার বাগদাড়ি নোয়াকাঠি এলাকার জহুরুল হক মোড়লের ছেলে।

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- শুভংকর রায় (২৫), সুধাময় বালা ওরয়ে সুধাবৃন্দ বালা (৩০), অমিত বিশ্বাস (২৮) ও দিপংকর রায় (২৮)।

এদের বাড়ি ডুমুরিয়ার বান্দা উলোর ডাঙ্গা নামক স্থানে। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। ২০০৭ সালের ১৯ অক্টোবর রাতে হত্যাকান্ডটি ঘটে।

পুলিশ জানায়, আসামিরা মোটরসাইকেল নিয়ে ডুমুরিয়ার রংপুরে যাওয়ার কথা বলে ১৯ অক্টোবর রাতে আছমাউলকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরের দিন ২০ অক্টোবর ডুমুরিয়ার খড়িয়ার ওয়াবদার নিকট থেকে বুকে ছুরিবিদ্ধ অবস্থায় আছমাউলের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনকে আসামি করে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা ও ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক লস্কর জায়াদুল হক ২০০৮ সালের ৬ আগষ্ট আসামির সকলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় এজাহারভূক্ত ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com