বাংলা হেডলাইনস: দেশে গত কয়েকদিনের তুলনায় আজ করোনায় আক্রান্তের হার ও মৃতের সংখ্যা কম।
২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জন। গতকাল করোনায় মৃতের সংখ্যা ছিল ১৮ জন। গত সোমবার করোনায় ৭ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৩৭৯ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৬৫ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩.১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪২৮ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.৫৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯১১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন মহিলা।
আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৫২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৬৭৬ টি।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৫১ থেকে ৬০ বছরের এক জন এবং ৬০ বছরের উপরে চার জন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ১ জন।