শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৪৪ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার সৌজন্যে এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।

বুধবার বিকেল সাড়ে ৩ টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ উদ্দিন, পৌর মেয়র মো. রমজান আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

এর পরই বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ম্যারাথন দৌড় শুরু করা হয়। দৌড়ে বিভিন্ন শ্রেণী ও পেশার  তিন শতাধিক মানুষ অংশ নেন।

প্রতিযোগীরা শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম থেকে শুরু করে জেলা শহরে অভ্যন্তরে পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে পৌঁছান।

নির্দিষ্ট দুরত্বের এই ম্যারথন প্রতিযোগিতায়  ২৩ মিনিট ১৮ সেকেন্ড সময়ে সিঙ্গাইর ডিগ্রী কলেজের শিক্ষার্থী অমিত হাসান প্রথম স্থান অধিকার করেন।

এ ছাড়া জেলা পুলিশের সদস্য গোলাম রসুল দ্বিতীয় এবং ক্রীড়াবিদ মামুন হোসেন তৃতীয় হন। পরে বিজয়ীদের ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com