বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্ষুদ্র ব্যবসায়ীদের বিকল্প স্থানে বসার সুযোগ দিতে হবে: জামায়াত আমির টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত: উপদেষ্টা জাহেদ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা-দিল্লি স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ: নাহিদ ইসলাম বোয়িং চুক্তিতে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

আজ দেশে করোনায় মৃতের সংখ্যা ৫ জন ।। সবাই ষাটোর্ধ্ব বয়সের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জন।গতকাল করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৫ জন।    ৫ জন মৃতের মধ্যে সবাই ষাটোর্ধ্ব বয়সের ।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৮৩৮৪ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ২.৬৩ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২.৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪১০ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থতার হার ৯০.৭৯ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৯৫৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে চার লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪০ লাখ ৩ হাজার ২৩৬ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৬০ বছরের উপরে পাঁচ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com