সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বাঘাইছড়ি ইউপি সদস্য হত্যাকান্ডে ১০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদে ঢুকে ইউনিয়ন পরিষদ সদস্য ও জেএসএস সংস্কার দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার দায়ে জেএসএস সন্তু দলের ১০ সদস্যের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেছে রূপকারীর ইউপি সদস্য বিনয় চাকমা।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলো মণিময় চাকমা,  বড় ঋষি চাকমা, শুভাশিষ চাকমা (টম্বামনি),  সুভাষ বসু চাকমা,  পলক তালুকদার,  দয়া সিন্ধু চাকমা,  তৃদ্বীপ চাকমা ( দ্বিপ বাবু) চাকমা, বরুন চাকমা,  সোহাগ চাকমা ও প্রভাত কুমার চাকমসহ অজ্ঞাত আরো ৮জন।

এদিকে নিহত সমর বিজয় চাকমার লাশ খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পাশের রুমেই ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার ঘটনায় পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার পিআইও অফিসে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের অফিসে প্রকল্পের বিষয়ে কথা বলছিলেন রূপকারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও জেএসএস (এমএনলারমা) গ্রুপের নেতা সমর বিজয় চাকমা।

এসময় ২/৩জন সশস্ত্র সন্ত্রাসী রুমে ঢুকে সমরের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com