সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বাঘাইছড়িতে ইউপি মেম্বার হত্যা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রূপকারী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও জেএসএস সংস্কার দলের নেতা সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহতের ভাই বিনয় চাকমা জেএসএস সন্তু দলের ১০ সদস্য ও অজ্ঞাত ৮ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় এই হত্যা মামলা দায়ের করে।

এরই মধ্যে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে রাঙ্গামাটির সহকারী পুলিশ সুপার সুফি উল্লাহ, পুলিশের ডিএসবি শাখার সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ, বাঘাইছড়ি থানার সার্কেল এএসপি আব্দুল আওয়াল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন।

এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ও ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের সাথে মতবিনিময় শেষে সহকারী পুলিশ সুপার সুফি উল্লা সাংবাদিকদের বলেন, হত্যাকান্ডে জড়িত আসামিদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

প্রাথমিক অবস্থায় হত্যাকান্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।

দ্রুত এই হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে পারবে বলে আশা প্রকাশ করেন সুফি উল্লা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com