মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কোনাবাড়িতে সাত মোটরসাইকেলসহ চারজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি : কোনাবাড়ি থানা পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে সাত চোরাই মোটরসাইকেলসহ চার জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকার আশুলিয়া থানার উত্তর গাজীর চট এলাকার সামু মিয়ার ছেলে দূর্জয় ওরফে সুজন (২৮), লক্ষীপুরের রায়পুর থানার মধ্য কেরুয়া এলাকার ইলয়াস ওরফে জহির আলমের ছেলে মো. হারুন অর রশিদ (৩৫), তার ভাই মো. আল আমিন (৩০) এবং নরসিংদীর রায়পুর থানার হাসনাবাদ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে মো. রাজীব (২০)।

 জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, ২২ ফেব্রুয়ারি কোনাবাড়ি বিসিক এলাকায় একটি মোটরসাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে গত তিনদিন অভিযান চালিয়ে থানার উপ-পরিদর্শক মো: শাখাওয়াত ইমতিয়াজ চারজনকে গ্রেফতার করে।

পরে তাদের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, ঢাকার আশুলিয়া, ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয় এবং তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com